প্রকাশিত: ১৩/০৩/২০১৯ ৭:৩০ এএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার সৈকতে পর্যটকের নিরাপত্তায় টহল কাজে আরো ৩টি বীচ বাইক সংযোজিত হয়েছে। টহলেব্যবহৃতবীচবাইকেরসংখ্যা দাড়ালো ৯ টিতে। আরো ২ টি বীচ বাইক সংযোজনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম।

জানাযায়, বিশ্বের দীর্ঘতমসমুদ্র সৈকত নগরী কক্সবাজাওে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক সাগর দর্শন ও পর্যটন স্পট গুলোতে ঘুরতে আসেন। আগত পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা বিধানসহ যে কোনো ধরণের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশ দেশী-বিদেশী পর্যটকসহ জনগণের নিকট থেকে যথেষ্ট সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

পর্যটকদের নিরাপত্তা বিধানে বিভিন্ন যানবাহন ছাড়া সৈকতে সার্বক্ষণিক টহলের জন্য নিয়োজিত ছিল ৬টি বীচ বাইক। ইতোপূর্বে ২০০৯ সালেই উএনডিপি কর্তৃক দেয়া ০৫ টি বীচ বাইক ব্যবহারের পরদীর্ঘ ৬-৭ বছর অকেজো হয়ে পড়েছিল। উর্ধ্বতন কর্তপক্ষের অনুমতিক্রমে উক্ত বীচ বাইক গুলোর আংশিক পুনঃ মেরামত করা হয়েছে। মেরামতের পর ৩ টি বীচ বাইক বুঝিয়ে নেওয়া হয়েছে। আরো ২টি বীচবাইক মেরামতের প্রায় শেষ পর্যায়ে। এতে কওে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে মোট ১১টি বীচবাইক।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান যে, ট্যুরিস্ট পুলিশের সার্বক্ষণিক টহল বীচে আগত সকল পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ পর্যটকদের আনন্দ ভ্রমণে স্বস্তি এনে দেয়। ট্যুরিস্ট পুলিশ সর্বদা পর্যটকের সেবায় নিয়োজিত।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer