প্রকাশিত: ১১/১২/২০২১ ৯:১২ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন পর্যটক আহত হয়েছে। ওই সময় ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট করেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৮ টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, যশোরের চৌগাছা এলাকা থেকে একদল পর্যটক কক্সবাজারে বেড়াতে আসেন।

শুক্রবার রাত ৮টার দিকে দুই পর্যটক সমুদ্র সৈকতে ঘুরে হোটেলে ফেরার পথে সুগন্ধা পয়েন্ট ও সীগাল হোটেলের মধ্যবর্তী স্থানে ঝাউবনের ভিতর ৪ জনের সশস্ত্র ছিনতাইকারী দল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের গতিরোধ করে। পর্যটকরা গতিরোধের কারণ জানতে চাওয়া মাত্রই তাদেরকে ছুকিকাঘাত করে নগদ ৭ হাজার টাকা ও দুটি দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।

আহত পর্যটক মো. পারভেজ জানান, ঘটনাস্থল থেকে অল্প দুরে সৈকতে ট্যুরিস্ট পুলিশ সদস্য ও বীচ কর্মীরা থাকলে ছিনতাইয়ের সময় তারা এগিয়ে আসেনি।

আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত এজাহার দায়ের করেছেন।

এব্যাপারে ট্যুরিস্ট পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাহত মো. পারভেজ নামের এক পর্যটক শুক্রবার রাত ১০ টায় ছিনতাইয়ের বিষয়ে লিখিত একটি অভিযোগ দিয়েছেন। আমরা তা তদন্ত করছি।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer