প্রকাশিত: ২৪/০৩/২০২২ ৩:৪৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে একটি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। তবে মাথা ও পা-হীন কঙ্কালটি ভেসে এসেছে নাকি কেউ ফেলে গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে মেরিন ড্রাইভের কলাতলীর দরিয়ানগর এলাকায় কঙ্কালটি দেখা যায় বলে ওই এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, স্থানীয় কয়েকজন সৈকতে মাছ শিকারে গেলে বালুচরে ময়লার স্তুপের মতো কঙ্কালটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, দুপুরে স্থানীয়দের খবরে গিয়ে বালুচরে একটি কঙ্কাল পায় পুলিশ। কঙ্কালটির মাথা, হাত, পা কিছুই নেই। হাঁটু থেকে গলা পর্যন্ত শরীরের অংশ থাকলেও মাংসপেশী নেই। নিম্নাঙ্গে এক টুকরো সবুজ কাপড় থাকলেও পুরো শরীর অনাবৃত। এটি কার বা কোন বয়সের কিছুই পরখ করার মতো অবস্থা নেই। কঙ্কালটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকেই দাফনের ব্যবস্থা করা হবে।

হিমছড়ি ও দরিয়ানগর পর্যটন স্পটের তত্বাবধায়ক কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জার সমীর রঞ্জন সাহা বলেন, ধারণা করা হচ্ছে, কঙ্কালের মানুষটি বেশকিছু দিন আগেই মারা গেছেন। এটি কী সমুদ্রে ভেসে এসেছে নাকি অন্যভাবে এসেছে তা সঠিভাবে বোঝা যাচ্ছে না।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...