প্রকাশিত: ১৩/০৫/২০২০ ৯:৩২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগী কক্সবাজার সিটি কলেজ ছাত্র মাহিন উদ্দিন মাহিন এর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রামু ডেডিকেটেড করোনা হাসপাতালের চিকিৎসকগণ তার আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে মঙ্গলবার ১২ মে রাত ১০ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করেছেন।

বিষয়টি কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহেসান জানিয়েছেন।

করোনা রোগী মাহিন উদ্দিন মাহিন কক্সবাজার সিটি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। গত ১১মে তার শরীরে করোনা সনাক্ত হওয়ার পর তাকে রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করানো হয়।

তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিককুলে সদর উপজেলা পরিষদের পেছনে। মাহিন উদ্দিন মাহিন এর সুস্থতার জন্য তার স্বজনেরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer