প্রকাশিত: ১৫/০১/২০২০ ১১:৪৮ এএম

ইমরান আল মাহমুদ::
কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০এর এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার ১৫ই জানুয়ারি কলেজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।পরে মশাল উড়িয়ে মাঠ প্রদক্ষিণ করা হয়।
পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।তিনি বলেন,শরীর ও মনকে প্রশান্তি রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।তাই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মনোবল আরো বৃদ্ধি করবে এবং বিভিন্ন প্রতিযোগিতা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে জানান।এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহী,শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মফিদুল আলম,হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শেখ দিদারুল আলম,অর্থনীতি বিভাগের কামরুল আহসান,মোঃ সাইফুদ্দিন,নুর উদ্দিন,পদার্থবিদ্যা বিভাগের মোঃ কাসেম,উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক রনজিত বিশ্বাস সহ কলেজের শিক্ষক,শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer