প্রকাশিত: ২১/০২/২০২২ ১:১৮ পিএম

কক্সবাজার সরকারি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে কলেজে একুশের অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ৮:৩০ টায় কালো ব্যাজ ধারণ এবং সকাল ৯:৩০ টায় কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০:৩০ টায় শিক্ষক পরিষদ মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় ভার্চুয়াল আলোচনা সভা। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২২ পালন কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলমের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ সাইফুদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মং থোয়েন এ। সভার প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান তাঁর বক্তব্যে বলেন, ‘বাঙালি জাতিসত্তার অনুপ্রেরণা ১৯৫২-এর একুশ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ- সবকিছুই একুশের অনুপ্রেরণায় পাওয়া। আমাদের এই শক্তিকে ভুলে গেলে চলবে না। একুশের চেতনা আমাদের চলার পথের পাথেয়। নতুন প্রজন্মকেই এই চেতনা বুকের মাঝে লালন ও পালন করতে হবে’। তিনি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অরুন বিকাশ বড়ুয়া, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অলক চক্রবর্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ওবাইদুল হক।
আলোচনা সভা শেষে মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস- ২০২২ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর কলেজ জামে মসজিদে মহান ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও মুনাজাত পরিচালিত হয়।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...