উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০২/২০২৩ ৪:৩৩ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে ইসরাত জাহান কলি নামে তেরো বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে শিশুটি মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-হৃদ্‌রোগে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। ইসরাত জাহান বান্দরবান জেলার লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বজনদের বরাত দিয়ে মো. মাসুম বিল্লাহ বলেন, ‘সকালে ইসরাত বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে আসেন কক্সবাজারে। পরিবারের সবাই সৈকতে ঘোরাঘুরি ও সমুদ্রস্নান শেষে বালিয়াড়িতে উঠে আসেন।’

মো. মাসুম বিল্লাহ আরও বলেন, ‘বেলা ১টার দিকে বাড়ি ফেরার সময় সৈকতের বালিয়াড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায় ইসরাত জাহান কলি। স্বজনরা তাৎক্ষণিক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

শিশুর স্বজনদের মৃত্যুর ঘটনায় কোনো আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, ‘বেলা দেড়টায় শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...