ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৫ ৭:৪২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানিয়েছেন।

মঙ্গলবার (২০মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসাথে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে দুইজন আহত হন। প্যারাসেইলিংয়ের কর্মীরা তড়িঘড়ি করে আহত দুইজনকে সরিয়ে নেন।

পরে আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মুবিন বলেন, এক পর্যটক দম্পতি প্যারাসেইলিং করতে আসেন। এ সময় একসঙ্গে দুইজনকে তুলে নেন। এ সময় ছিটকে সমুদ্র পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...