ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৩ ৯:১১ এএম

কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আজ রোববার তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত বদলির এ আদেশ দেওয়া হয়।

একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত আরেক আদেশে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে মো. আজিজুল ইসলামকে পদায়ন করা হয়। তিনি বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত।

সাঈদ মাহমুদ বেলাল হায়দারের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অনিয়ম ও দুর্নীতিকে কেন্দ্র করে ইনস্টিটিউটে চরম অস্থিরতা শুরু হয়। শুধু তাই নয়, এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এক বৈজ্ঞানিক কর্মকর্তাকে বরখাস্ত করেন মহাপরিচালক বেলাল হায়দার। এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন গত ২৩ মার্চ দৈনিক সমকালে প্রকাশিত হয়।

পরে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঘিরে তদন্ত শুরু করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দেন ওই গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে সাঈদ মাহমুদ বেলাল হায়দারের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের পাওয়ার কথা উল্লেখ করেন।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...