প্রকাশিত: ২২/০৮/২০২১ ৯:৪০ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র ভেসে যায়। সেখান থেকে একজনকে ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা উদ্ধার করলেও মোহাম্মদ ইরফান (১৪) এখনও নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজের ভাবি তানজিলা আক্তার।

নিখোঁজ স্কুলছাত্র ইরফান কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। উদ্ধার হওয়া ওয়াহিদুল ইসলাম (১৬) জানারঘোনা এলাকার আব্দুল মান্নানের ছেলে। তারা দুইজনই বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও বির্চকর্মীরা জানায়, বিকেল ৫টার দিকে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামে তারা। সেই সময় একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা গেলেও অপরজনের খোঁজ মেলেনি। উদ্ধার হওয়া ওয়াহিদুলকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিখোঁজ ইরফানের ভাবি তানজিলা আক্তার বলেন, বিকেল ৩টার দিকে সমুদ্র সৈকতে গোসল করার উদ্দেশ্যে বের হয় ইরফান ও তার বন্ধু ওয়াহিদ।

ওয়াহিদের বাবা আব্দুল মান্নান বলেন, বিকেল ৫টার দিকে ওয়াহিদকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন মোটামুটি সুস্থ আছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রকে উদ্ধারে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা কাজ করছেন।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...