ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ৪:১১ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আরফাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতর সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক চট্টগ্রাম রাঙ্গুনিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, কয়েকজন বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ঢেউয়ের সঙ্গে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করলে তার খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে ভেসে উঠলে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা

পাঠকের মতামত

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...