প্রকাশিত: ১৩/১০/২০২১ ৯:১১ এএম
Single Page Top

সোয়েব সাঈদ ::
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে কক্সবাজার জেলার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১টি ইউনিয়ন সমূহের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

এর মাধ্যমে কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১টি ইউপির প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বৈঠক মঙ্গলবার শেষ হয়।

নৌকা প্রতীকের অনুমোদন প্রাপ্তরা হলেন-

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে কামাল উদ্দিন, চৌফলদন্ডীতে মুজিবুর রহমান, ঝিলংজায় টিপু সুলতান, খুরুশকুলে মো. শাহজাহান ছিদ্দিকী, পিএমখালীতে সিরাজুল মোস্তফা,

রামুর ১১ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের এসব প্রার্থীরা হলেন- রামুর সদর ফতেখাঁরকুলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, চাকমারকুলে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউনিয়নে যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, খুনিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়িতে মহিলা আওয়ামীলীগ নেত্রী খোদেস্তা বেগম রীনা, ঈদগড়ে আওয়ামীলীগ নেতা নুরুল আলম, গর্জনিয়ায় আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, কচ্ছপিয়ায় সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, রাজারকুলে সরওয়ার কামাল সোহেল ও রশিদনগরে ছাত্রলীগ নেতা মোয়াজ্জম মোর্শেদ,

উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ে মো. শাহ আলম, জালিয়াপালংয়ে এসএম ছৈয়দ আলম, রাজাপালং এ জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালংয়ে নুরুল হুদা ও পালংখালীতে আবুল মনজুর।

১২ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এদের নাম ঘোষনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer