প্রকাশিত: ২২/১০/২০১৯ ৯:৪০ পিএম

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান থানায় যোগদান করেই চমক দেখাতে শুরু করেছেন। তিনি মডেল থানায় যোগদান করেছেন ১৭ অক্টোবর ২০১৯ ইং।

গত এক সপ্তাহে তিনি চমক দেখাতে শুরু করেছেন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করেছেন বিভিন্ন মামলার অর্ধশত আসামী। উদ্ধার করেছেন শতাধিক মোবাইল সেট ও গুরুত্বপূর্ণ মালামাল।

ওসি মোহাম্মদ শাহজাহান ২২ অক্টোবর ছিনতাই হওয়া একটি আইফোন সেট হস্তান্তর করছেন ফোনের মালিক কক্সবাজার সরকারী কলেজের অনার্সের ছাত্র মোহাম্মদ জাকারিয়ার হাতে।

এসময় পাশে ছিলেন, ফোন সেটটি উদ্ধার করার ব্যাপারে সার্বিক সহযোগিতাকারী অফিসার দিন মোহাম্মদ।

ওসি শাহজাহান বলেন, আসন্ন পর্যটন মৌসুমে পর্যটন শহর কক্সবাজারকে মাদক, ছিনতাই ও সন্ত্রাস মুক্ত রাখতে সদর মডেল থানার পুলিশ সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। এব্যাপার তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...