ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ৭:৪২ এএম

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পেয়ার মোহাম্মদ ও আবদুল্লাহ আল নোমান। গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

রেলওয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে যাচাই–বাছাই করে রেলে পাথর নিক্ষেপকারী দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ১৮ জুন চকরিয়ার বড়ইতলী এলাকায় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের কথা স্বীকার করেছেন। তাঁরা একে অপরের কাছে টাকা পেতেন। ওই টাকার জন্য একজন আরেকজনকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করতে গিয়ে ট্রেনে পাথর পড়ে বলে দাবি করেন। গ্রেপ্তার দুজনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে চকরিয়াসহ কক্সবাজার রুটে চলচলকারী ট্রেনে পাথর নিক্ষেপের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ঈদ স্পেশাল ট্রেনে গতকাল শনিবারও চকরিয়া এলাকায় পাথর নিক্ষেপ করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে পেয়ার মোহাম্মদের বিরুদ্ধে ২০২২ সালে চকরিয়া এলাকায় রেলের স্লিপার চুরির মামলা রয়েছে। ওই মামলায় ৪৬ দিন তিনি কারাভোগ করেন। পরে এই মামলায় তার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। গ্রেপ্তার দুই আসামি বখাটে প্রকৃতির। তাঁদের নির্দিষ্ট কোনো পেশা নেই। মাঝেমধ্যে টিউবওয়েল বসানোর কাজ করে থাকেন।

ওসি আরও বলেন, রেলে পাথর নিক্ষেপকারী আরও কয়েজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...