প্রকাশিত: ০২/১২/২০২১ ৮:৪৮ পিএম

বিমানের ধাক্কায় গরু মারা যাওয়ার ঘটনার পর অরক্ষিত কক্সবাজার বিমানবন্দরের সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নতুন প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর সংস্কার কাজের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইউনুস ভূঁইয়া বলেন, বিমানবন্দরে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। বিমানবন্দর সীমানা আর অরক্ষিত থাকবে না।

বিমানবন্দরের সহকারী পরিচালক রাকেশ ঘোষ বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি। পরে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। সেভাবে কাজ শুরু হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রানওয়েতে যারা এপিবিএন-আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তাদের আরও বেশি সচেতন হতে হবে। তাদের অবহেলায় যেন কোনও দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসেন সীমানা প্রাচীর নির্মাণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের পূর্বদিক থেকে নতুন প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। বিমানবন্দর সীমানা আর অরক্ষিত থাকবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যু হয়। এ নিয়ে সারাদেশে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...