প্রকাশিত: ০৪/১২/২০২১ ৯:৫১ এএম

কক্সবাজার বিমানবন্দর তদারকির জন্য বিমান বাহিনীর ২০ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ।

তিনি জানান, বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার পর সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন করেছেন। পরবর্তীতে বিমান বাহিনীর সদস্যদের মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যু হয়। এ ঘটনায় সারাদেশে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...