প্রকাশিত: ০৭/০১/২০১৯ ৭:৫২ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দরে ২০১৪-১৫ অর্থবছরে জেনারেটর ক্রয়ের নামে ষাট লাখ পঞ্চাশ টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার রাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন বলে জানান কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন।
মামলার অভিযুক্তরা হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের সত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার সাবেক সহকারি পরিচালক (ই/এম) ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার দপ্তরের সাবেক উপ সহকারি পরিচালক (ই/এম) শহীদুল ইসলাম মন্ডল, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ম্যানেজার মো. হাসান জহির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল অফরোজ।
দুদকের চট্টগ্রাম-২ অঞ্চল সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) এর এসি মো. গোলাম মোস্তফা জানান, দুদকের পক্ষ থেকে মামলার এজাহারের কপিটি নিয়ে তিনি কক্সবাজার আসেন। মামলাটি কক্সবাজার সদর থানায় নথিবদ্ধ হয়েছে। যার নম্বর-২৬।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন জানান, মামলাটি দুদক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer