উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১০:১৪ পিএম

ভালো মানের জুতা-শার্ট-স্যুট পরে বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন রবিউল আলম। ভিআইপি সেজে কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। প্রবেশপথে সিভিল এ্যাভিয়েশনের স্ক্যানার মেশিনে বাঁধে বিপত্তি। জুতায় ধরা পড়ে ইয়াবা। যথারীতি জুতায় বিশেষ কায়দায় ইয়াবা বহন করে সে যাচ্ছিলেন ঢাকায়। জুতা থেকে একে একে বের হয় ২ হাজার ৯২৯ পিচ ইয়াবা। জানা গেছে সে পেশায় একজন রাজমিস্ত্রি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বিমানবন্দর সিভিল এ্যাভিয়েশনের অপারেটর বাবু রায়ের দক্ষতায় প্রবেশ গেইটের স্ক্যানার মেশিনে ধরা পড়েনতিনি। পরবর্তীতে বিশেষ কায়দায় জুতার ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অবশেষে রবিউলের ইয়াবার জুতা উড়তে পারলো না আকাশে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের জেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রাখেস চক্রবর্তী বলেন, ”প্রবেশ গেইটে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকে সিভিল এ্যাভিয়েশন। যার কারনে মাদক চোরাচালানসহ যেকোন ধরনের অবৈধ পণ্য ধরা পড়ছে। এরআগেও ইয়াবা আমরা আটক করেছি। পাচারকারী ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করলেও আমাদের কর্মীরা সার্বক্ষণিক সক্রিয় রয়েছে”।

আটক রবিউল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আবুল কাসেমের ছেলে।

পরে রবিউল আলমকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কে সোপর্দ করা হয়। ৮ এপিবিএনের পুলিশ সুপার উক্য সিং বলেন, বিমানবন্দরে এপিবিএনও কর্মরত আছে। বিমানবন্দর থেকে খবর পেয়ে আমি আসি। পরে জব্দ তালিকা করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...