কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার
কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

বিশেষ প্রতিবেদক :
কক্সবাজার বিমানবন্দরে তল্লাশীর সময় নাজনীন চৌধুরী (৫৫) নামে এক নারীকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। এসময় তার থেকে ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১মে) বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরের তল্লাশী কক্ষে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নাজনিন চৌধুরী চাঁদপুর জেলার মতলব থানার নিক্ষিতপুর গ্রামের মাহমুদের স্ত্রী। তিনি বর্তমানে ঢাকার সায়দাবাদে বসবাস করেন।
র্যাব-১৫ কক্সবাজারের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তল্লাশীকালে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে বিকেল ৪ টা ৪৫ এর নভএয়ারের একটি বিমানের যাত্রী ছিল। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত