ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৬/২০২৩ ৪:৩৩ পিএম , আপডেট: ১১/০৬/২০২৩ ৬:৩৩ পিএম

কক্সবাজার পৌরসভার নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হচ্ছে।

রোববার (১১ জুন) দুপুর ১২টার পর থেকে কক্সবাজার শহরের ৪৩টি কেন্দ্র থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।

নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচন উপলক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে যেসব কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার যেসব কথা প্রচলন রয়েছে তেমন কোনো ঘটনাও ঘটবে না।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন,পর্যটন নগরীতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। যেসব কেন্দ্রগুলো ঝুঁকিতে আছে সেগুলো আমরা আলাদাভাবে নজরদারিতে রাখব এবং সেখানে ফোর্স বাড়িয়ে দেব। কক্সবাজার পৌর নির্বাচন সুষ্ঠু করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, যে নির্বাচন আচারবিধি ভঙ্গ করবে সে যে দলের লোকজন হোক তাকে ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের আলাদা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমাদের পুলিশের ৭৯০ জন সদস্য কাজ করবে।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট কেন্দ্র ৪৩টি। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬। নির্বাচনে ১২টি ওয়ার্ডে ১৫ ম্যাজিস্ট্রেট,৭ প্লাটুন বিজিবি, ১২টি র‍্যাব টিম, ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন। সুত্র: ঢাকা পোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...