প্রকাশিত: ২৪/০৩/২০২২ ৯:৩৬ এএম

সৈয়দুল কাদের ::
দীর্ঘ প্রতিক্ষিত কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ। ৯ বছর ১ মাস ৩ দিন পরেই অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন ও কাউন্সিল।কক্সবাজার জেলায় শক্তিশালী ও সদা তৎপর পৌর আওয়ামী লীগ ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর’র নেতৃত্বে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে পৌর আওয়ামী লীগ। ইতোমধ্যে সম্মেলন ও কাউন্সিলের সকল প্রস্তুতি সম্পন্নকরেছেন। কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ি যথা সময়েই সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
কক্সবাজার জেলায় আওয়ামী রাজনীতির একটি গুরুত্বপুর্ণ সংগঠন কক্সবাজার পৌর আওয়ামী লীগ। বর্তমান নেতৃত্বে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে সংগঠনটি। কোন নেতাকর্মীর বিরুদ্ধে নেই কোন অভিযোগ।করোনাকালে পৌর আওয়ামী লীগের ভূমিকা ছিল প্রশংসনীয়। বর্তমান সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বিগত সময়ে করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।পৌর এলাকার সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছেন। যার ফলে আজকের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন নিয়ে পুরো পৌরবাসীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সকল নেতাকর্মীরাই চায় গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত হোক।
কক্সবাজার আওয়ামী লীগ সুত্রে জানা যায় আজ ২৪ মার্চ সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সাবেক সাংসদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনে সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক রাশেদ, মাহবুবুর রহমান ও নাজনীন সারোয়ার কাবেরী।
সম্মেলনে সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। সঞ্চালনা করবেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।সংগঠনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম জানিয়েছেন ২৯২ জন কাউন্সিলরের তালিকা দলীয় কার্যালয়ে টাঙ্গানো হয়েছে। আমরা একটি পরিচ্ছন্ন ও গনতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করে দৃষ্ঠান্ত স্থাপন করতে চাই। কাউন্সিলররা যাকে চাইবেন তাঁরাই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কেন্দ্রের উম্মুক্ত মাঠে। দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে।
পৌর আওয়ামী লীগের ১২ নং ওয়ার্ডের সভাপতি শাহেদ আলী জানিয়েছেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ একটি গুরুত্বপুর্ণ সংগঠন। কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ি প্রতিটি কর্মসূচীতে তৎপর থাকে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। কোন ভুল বুঝাবুঝি নেই, দ্বদ্ধ নেই। পুরো সংগঠনই সুশৃংখল। ১২টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে। তাই আমরা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করতে চাই।
এদিকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবীদ শফিউল আলম বলেন, কাউন্সিলরদের ভোটেই নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠন আরো গতিশীল হয়। সংগঠনের জন্য কক্সবাজার পৌর আওয়ামী লীগের গুরুত্ব অপরিসীম। এতে আমরা প্রতিটি কর্মসূচীতে সক্রিয় দেখেছি পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগ একটি সুশৃংখল সংগঠন। যার ফলে সম্মেলন ও কাউন্সিল উৎসব মুখর হওয়াই স্বাভাবিক। আশাকরি সুষ্ট ও সুন্দরভাবেই সম্পন্ন হবে সম্মেলন ও কাউন্সিল অধিবেশন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer