ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৩ ৮:১৮ পিএম

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, কক্সবাজার পৌরসভা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রত্যেকটি কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচনে কেউ পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (৩ জুন) সকালে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অধিকাংশ প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করছেন। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে বাতিল করা হবে প্রার্থিতা। নির্বাচনে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হবে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন।

নির্বাচন অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, জগদীশ বড়ুয়া পার্থ, জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন।

আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কক্সবাজার পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ৪৩টি ভোট কেন্দ্রে ২৪৪টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ভোটারের সংখ্যা এখন ৯৫ হাজার ৩৮৬ জন । তারমধ্যে ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার। ঢাকা মেইল

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...