কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু
কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...


আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, কক্সবাজার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।
১২ জুন একই তফসিলে খুলনা ও বরিশাল করপোরেশন ছাড়াও আড়াইকান্দা উপজেলা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ ২০১৮ সালের ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পাঠকের মতামত