মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/০৪/২০২৩ ৩:৪০ পিএম

কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্যানেল মেয়র-১ মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৫ এপ্রিল শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবুকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনোনয়ন বোর্ড একইসাথে দেশের ৫ টি সিটি কর্পোরেশন, ৩ টি উপজেলা পরিষদ, ৫ টি পৌরসভা এবং ৬ টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করেছেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হওয়া মোঃ মাহবুবুর রহমান চৌধুরী মাবু কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটানা তিন বার নির্বাচিত কাউন্সিলর এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি। মোঃ মাহবুবুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাতকানিয়া নিবাসী, বর্তমানে কক্সবাজার শহরের চউল বাজার এলাকায় বসবাসরত সাবেক ব্যাংকার আবদুল মাবুদ চৌধুরীর সন্তান।

প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী ১৫ মে মনোনয়নপত্র দাখিল, ১৮ মে মনোনয়নপত্র বাছাই, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ জুন সোমবার ভোট গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...