প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ৩:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ‘মোরা’ ক্রমাগত অগ্রসর হচ্ছে। আবহাওয়া অফিসের সন্ধ্যা ৬ টার সর্বশেষ বিশেষ বুলিটিনে জানা যায়, এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এর প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজার আবহাওয়া অফিস জানান, ঘূর্ণিঝড় মোরা আরো উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬২ কি.মিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৮৯ কি.মি. যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কি.মি.পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের সার্বিক প্রস্তুতির জন্য বেলা ১২ টার দিকে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তার কক্ষে দূর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা বিষয়ক কমিটির বিশেষ সভা ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়েছে উপজেলার ৫৯ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, গোটা কক্সবাজার জেলার উপকূলবর্তী ৫৩৮ টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক কন্টোল রুম চালু করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে উপকূলীয় এলাকায় সর্তকতা মুলক মাইকিং সহ নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রচারণা অব্যাহত রয়েছে । একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে জেলায় ৮৮ টি মেডিকেল টিম ও ১৫ হাজার স্বেচ্ছাসেবক।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...