প্রকাশিত: ১০/০২/২০১৯ ১০:২৩ এএম , আপডেট: ১০/০২/২০১৯ ১০:২৩ এএম

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিকলবাহা এলাকায় শনিবার রাতে পিকনিক বাসে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন লক্ষীপুর জেলার সদর থানার চানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রুবেল হোসেন মনা, দালাল বাজার এলাকার হাসানুজ্জামানের ছেলে আমির হোসেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশুকুর রহমান বলেন, পিকনিকের গাড়িতে ইয়াবা পাচারের সময় কক্সবাজার থেকে নোয়াখালীগামী শাহী পরিবহনের বাস থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ টাকা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও শনিবার ভোর সাড়ে ৬টার দিকে কর্ণফুলীর শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে যশোরগামী একটি পিকনিক বাসে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ছয়জনকে আটক করে র‌্যাব।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer