প্রকাশিত: ২৬/০৪/২০২২ ২:০২ পিএম

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে অপহৃত ঢাকার ব্যবসায়ী শফিকুল আলমকে (৪২) টেকনাফের নোয়াখালীয়া পাড়ার পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন ।
তিনি জানান, গত ২৩ এপ্রিল ব্যবসায়িক কাজে ঢাকা থেকে কক্সবাজার যান ব্যবসায়ী শফিকুল। ওইদিন কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে অপহরণ করে টেকনাফের নোয়াখালীয়া পাড়ার নির্জন পাহাড়ি এলাকায় আটকে রাখে এবং শারিরীক নির্যাতন করে অপহরণকারীরা। পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি র‌্যাব অবহিত হওয়ার তৎপরতা শুরু করে। উদ্ধারের পর শফিকুলকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর কর হয়েছে। তবে এসময় অপহরণের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer