উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০২/২০২৩ ৯:১৬ এএম
ফাইল ছবি

কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়নে ১৬৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে দিয়ে এ উন্নয়ন কাজ করার বিষয়ে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর ‘কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নাম্বার পিডব্লিউ-০৩ এর পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ১৬৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সাঈদ মাহবুব খান বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর নরসিংদী সড়ক বিভাগের আওতায় ‘সৈয়দ নজরুল ইসলাম সেতুর’ টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে ১৬ দশমিক ৪৫ শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, এ প্রকল্পের মোট চুক্তি মূল্য ছিল ৫৮ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৭৩৩ টাকা। ভেরিয়েশন প্রস্তাব এসেছে ৩ কোটি ২৬ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর সময় চলতি বছরের ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত তিন মাস বাড়ানো হয়েছে। এতে চুক্তি মূল্য ৫ দশমিক ২৬ শতাংশ বাড়বে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...