নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ৫:২৩ পিএম

ফের কক্সবাজার -টেকনাফ সড়কে রামুর খুনিয়াপালং এর ধোয়াপালং এলাকায় ২ সিএনজি গাড়ীর মুখামুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভার জামাল নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত জামাল ড্রাইভার হলদিয়া পালংয়ের পশ্চিম হলদিয়ার বাসিন্দা। এলাকায় তিনি একজন সিএনজি চালক হিসেবে পরিচিত ছিলেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় আরো প্রায় ৮ থেকে ৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer