প্রকাশিত: ২২/০৫/২০২০ ৮:৪৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পুলিশের প্রথম একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ২২মে কক্সবাজার মেডিকেল কলেজ থেকে উক্ত পুলিশ সদস্যের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তিনি রামু উপজেলার ঈদগড় পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, উক্ত পুলিশ সদস্যকে আনতে ঈদগড়ে এম্বুলেন্স পাঠানো হয়েছে। তাঁকে রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে। ডা. নোবেল কুমার বড়ুয়া আরো জানান, উক্ত পুলিশ সদস্য চট্টগ্রাম থেকে এসেছেন। তার সাথে সম্পৃক্ত হওয়া সকলকে সনাক্ত করে কোয়ারান্টাইনে রাখতে এবং তাদের স্যাম্পল কালেকশন করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে টেস্টে পাঠাতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...