প্রকাশিত: ০৮/১১/২০১৯ ২:৪৪ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার শহরের ডায়াবেটিস পয়েন্ট সংলগ্ন তিনদিনের জেলা ইজতেমায় মৃত্যুবরণকারী দুই মুসল্লির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর জুমার নামাজ শেষে জানাজার নামাজে ইমামতি করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মুফতি মাওলানা মোরশেদুল আলম।
ইজতেমায় মৃত্যুবরণকারী দুই মুসল্লীর মধ্যে একজন চকরিয়া উপজেলা ঢেমুশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোছারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোক্তার আহমদ (৫৭)।
অপরজন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতি পাড়ার কামাল বহদ্দার এর স্ত্রী হান্না (৫০)।জানাজা শেষে তাদের লাশ স্বজনেরা নিয়ে গেছে।
নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এরপর বয়ান করেন মুফতি মাওলানা কেফায়াতুল্লাহ শফিক।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আম বয়ানের মাধ্যমে জেলা ইজতিমা শুরু হয়েছে। আগামীকাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।সিবিএনঃ

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...