প্রকাশিত: ২২/০৪/২০২১ ২:২৫ পিএম

hivকোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে চলমান বিধি-নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃস্থ ব্যক্তিদের জন্য পবিত্র রমজান ও আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষ্যে মোট ৯ কোটি ৭১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা উপ-বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে কক্সবাজার জেলার সকল উপজেলা ও পৌরসভায় এক লাখ ৭৪ হাজার ৭২৭ টি ভিজিএফ কার্ডের বিপরীতে মোট ৭ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ১৫০ টাকা এবং মানবিক সহায়তা বাবদ সর্বমোট ১ কোটি ৮৫ লাখ টাকা উপ-বরাদ্দ প্রদান করা করা হয়েছে। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে চলমান বিধি-নিষেধের জন্য কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃস্থ ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করে ইউএনও ও পৌর মেয়রগণকে এই বরাদ্দের অর্থ বিধি-বিধান মেনে দ্রুত বিতরণের জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য, অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে কর্মহীন পরিবার।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer