প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৯:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মাদক নির্মূল, অপরাধ দমন ও সন্ত্রাসী গ্রেফতারে সাফল্যের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বডুয়াকে জেলার শ্রেষ্ঠ থানার অফিসার্স ইনচার্জ পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

১৬ আগষ্ট বুধবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক ক্রাইম কনফারেন্সে তাকে এ সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন।

জেলা পুলিশের এই ক্রাইম কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুস (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ(ডি.এস.বি), সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম (চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার রতন দাশ গুপ্ত(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার বাবুল বনিক (ট্রাফিক), কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম, ডি.আই.ও ওয়ান প্রভাষ চন্দ্র ধরসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি রনজিত পুলিশ সুপারসহ থানার সহকর্মীদের কৃতজ্ঞতা জানান এবং অপরাধ দমনে সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ওসি রনজিত কুমার বডুয়া দেশের যেসমস্ত থানায় দায়িত্ব পালন করেছে সেসব থানায় সাহসি, দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে অপরাধ দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ইতিপূর্বে তিনি আইজিপি ব্যাজ, জাতিসংঘ শান্তি রক্ষা পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer