প্রকাশিত: ১৯/০২/২০২০ ১:৪৮ পিএম , আপডেট: ১৯/০২/২০২০ ১:৪৯ পিএম

সেলিম উদ্দীন,ঈদগাঁও:
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও কমবেশি আরো ১০ জন আহত হয়েছে।
তাদেরকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেছে।
দুর্ঘটনার কারনে ঘন্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

১৯ ফ্রেবুয়ারী বুধবার দুপুর সোয়া ১২ টার সময় মহাসড়কের খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনাস্থলে রয়েছে মালুমঘাট হাইওয়ে পুলিশ।
তারা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার অলি আহমদ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে চকরিয়ামুখী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে কক্সবাজারমুখী যাত্রীবাহি হানিফ চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে।
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে ট্রাক। চেয়ারকোচটি পার্শ্ববর্তী ধানি জমির পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে প্রানে রক্ষা পায় যাত্রীরা।
পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...