প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ০৯/১২/২০২৪ ৯:২৯ এএম

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বিকাল ৩টা থেকে শুরু হবে।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার জেলার উদ্যোগে ও কক্সবাজার হজ্ব কাফেলার পৃষ্ঠপোষকতায় কক্সবাজার ট্যুরস এন্ড ট্রাভেলস ও কক্সবাজার অনুবাদ কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং বৃহত্তর রুমালিয়ার ছড়া সমাজ উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের ক্বারী ইয়াসির শারক্বাউঈ, ইরানের ক্বারী হামিদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী, মরক্কোর ক্বারী শাইখ ইলিয়াস আল-মিয়াউঈ এবং বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউছুফ আল-আযহারী ও বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী শিশু ক্বারী কক্সবাজারের অহংকার মুহাম্মদ মুশফিকুর রহমান।

সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা (ইক্বরা) কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাওলানা তোফাইল উদ্দিন চৌধুরী

পাঠকের মতামত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer