উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১০:২২ এএম

ত ১০/০৯/২৪ তারিখে কক্সবাজারের কলাতলী মিজান অটো সার্ভিস নামক একটি দোকান থেকে ১টি সুজুকি জিক্সার বাইক দাম-১.৬০০০০ টাকা, রেজি নং-কক্সবাজার ল-১২-০৮১৫, চুরি হয়।

গাড়িটিতে উন্নত টেকনোলজির জিপিএস থাকায় চুরি হওয়া মোটরসাইকেল এর লোকেশন শনাক্ত করা হয়। লোকেশন অনুযায়ী মিজান অটো সার্ভিস এর স্বত্বাধিকারী মিজান ও গাড়িটির মালিক উক্ত লোকেশন মোতাবেক আসলে গাড়িটির সন্ধান মেলে উখিয়ার সিকদার বিল ৫নং ওয়ার্ডের বাসিন্ধা মো:হানিফের ছেলে, মোটর সাইকেল মেকানিক ফারুকুল ইসলাম (ফারুক)এর ঘরে- (অভিযোগের তথ্য মতে নাম)।

এই ঘটনায় কক্সবাজার কলাতলীর মিজান অটো সার্ভিসের স্বত্বাধিকারী মিজান বাদী হয়ে উখিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১ নাম্বার বিবাদী – মোটরসাইকেল মেকানিক ফারুক।

অভিযোগ সূত্রে জানা যায়, ফারুকের ঘরে মোটর সাইকেলটি পাওয়া গেলেও ফারুক সে মোটর সাইকেলটি দিতে অস্বীকৃতি জানায়, সে ২নং বিবাদী উখিয়ার ৬নং ওয়ার্ড মৌলভী পাড়ার নেজাম উদ্দীনের কাছ থেকে ক্রয় করার কথা বলেন।

এদিকে মোটর সাইকেল মেকানিক ফারুক যেন আলাদীনের চেরাগের সন্ধান পেয়েছে অনেক আগেই, গুঞ্জন রয়েছে মাদক চোরাচালান থেকে শুরু করে মোটর সাইকেল চুর সিন্ডিকেটের প্রধান হয়ে কাজ করেন এই ফারুক। বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া মোটর সাইকেল ক্রয় করে মোডিফাই করে বিক্রি করে ফারুক। দিনে দিনে পরিবর্তন করে বাইক,, আলিশান জীবন যাপন একাধিক দোকানের মালিক ফারুকের কারিশমা চমকে দিয়েছে স্থানীয়দের।

মাদক চোরাচালানকারী ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এই সদস্যদের চিহ্নিত করে আইনের আওয়াতায় এনে শাস্তির মুখামুখি করার দাবি ভোক্তভোগী ও সচেতন মহলের।

সূত্র ,উখিয়া টোয়েন্টিফোর

পাঠকের মতামত

 

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...