প্রকাশিত: ১২/০৩/২০১৯ ১১:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার জেলা প্রশাসনের আওতাধীন ভূমি অধিগ্রহন শাখা থেকে ৪ দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের আটক করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আফসার। আটককৃত দালালরা হল মহেশখালী কালামারছড়া এলাকার নাজির আহমদের ছেলে খোরশেদ, একই এলাকার মঈনুল আলমের ছেলে রকি উল্লাহ, মাতারবাড়ীর জাবের আহমদের ছেলে কাইয়ুম ও হোয়ানকের মোঃ ছব্বিরের ছেলে ইব্রাহীম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রকিউল্লাহ ও কাইয়ুমকে ১০ দিন ও অপর ২ জনকে ২০ দিন কারাদন্ড কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম শেখ। অভিযান টের পেয়ে চিহ্নিত দালাল বদরু, হামিদ উল্লাহ ও গিয়াস উদ্দীন আবু পালিয়ে যায় বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম শেখ জানান, সরকারী কাজে বাঁধাপ্রদান ও এলও শাখার কর্মকর্তা-কমচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে তাদেরকে আটক করা হয়। দন্ডিতদের সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভূক্তভোগীরা জানান, এলও অফিসকেন্দ্রীক গড়ে ওঠেছে অন্ততঃ হাফ ডজন শক্তিশালী সিন্ডিকেট।আদালতপাড়া ও শহরের বিভিন্নস্হানে গড়ে ওঠেছে দশটিরও বেশী দালাল অফিস। টাউটদের এসব অফিস থেকে নিয়ন্ত্রণ হয় দালালিপনা। তাদের দাবীকৃত অগ্রিম কমিশন দিলেই মেলে ক্ষতিপূরণের চেক। ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের একসময়ের উমেদার ও চৌফলদন্ডী হায়দার পাড়ার আলী হোসেনের ছেলে বদরুদ্দোজা ওরফে বদরু, ইসলামাবাদ সিকদার পাড়ার মৃত মোঃ আলমের ছেলে হামিদ উল্লাহ ও একই এলাকার মৃত শফিউল আলমের ছেলে গিয়াস উদ্দীন আবু কয়েকটি দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রন করছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে জমির মূল মালিকরা। এদের কাঙ্খিত টাকা না আগ্রীম না দিলে আটকিয়ে রাখে ক্ষতিপূরণের চেক। এদের কারনে দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহনকৃত জমির ক্ষতিপূরনের চেক পেতে রকমারী হয়রানী পোহাচ্ছে জমি মালিকরা। এসব দালালরা কখনো এলও অফিসের স্টাফ, আবার কখনো উপরস্হ কর্মকর্তার আস্থাভাজন লোক পরিচয় দেয়। সুযোগ বুঝে অনেকে সরকারী দলের পরিচয় দিয়েও চলে ।
অনুসন্ধানে শহরে অন্তত ১০টি দালাল অফিসের সন্ধান মেলেছে। এর মধ্যে জেলা আইনজীবি সমিতি ভবনের উত্তর দিকে অফিস নিয়ে দালালী নিয়ন্ত্রন করছে বদরু, হামিদ উল্লাহ ও গিয়াস উদ্দীন আবু।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer