উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ৩:৩৫ পিএম

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে কাঠবোঝাই একটি ট্রলি গাড়ির। এ সময় ট্রলি গাড়িটি রেললাইন থেকে কয়েশফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার দুপুর দেড়টার কয়েকমিনিট আগে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এই ঘটনাটি ঘটে।

এদিকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসটি দুর্ঘটনার পর পরই নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়- ফাঁসিয়াখালীর ছাইরাখালী সড়কের ওপর দিয়ে চলমান রেললাইনের দুইপাশে এখনো সিগন্যাল গেইট স্থাপন করা হয়নি। এই কারণে কাঠবোঝাই ট্রলিটি দ্রুত গতিতে রেললাইন পার হচ্ছিল। সেই মুহূর্তে কক্সবাজার ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- সড়কের দুই পাশে সিগন্যাল গেইট স্থাপন না হওয়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কয়েক মিনিট পর নিজ গন্তব্যে রওনা দিয়েছে দুর্ঘটনায় পতিত ট্রেনটি। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...