প্রকাশিত: ১০/০৯/২০২১ ৮:১০ এএম

বান্দরবানের লামার মিরিঞ্জা মাদানিনগর এলাকায় একটি নোহা গাড়িতে হঠাৎ আগুন লেগেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন দুইজন। তারা হলেন গাড়িচালক মো. এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মো. সামীর (১৩)।

গাড়ির ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান গাড়িচালক মো. এনামুল হক।

তিনি বলেন, গাড়িতে আমিসহ ৭ জন ছিলাম। কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

পরে লামা ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির যাত্রী মো. জিয়াবুল হক বলেন, আমরা দুপুরে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পোস্টপাড়া থেকে আলীকদম উপজেলার চিনারীবাজার এলাকায় বউ দেখতে গিয়েছিল। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার মিরিঞ্জা এলাকায় গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভার এনামুল হকের বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। আগুন লাগার পর পরই ড্রাইভার ঝুঁকি নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে আমাদের গাড়ি থেকে বের করে জীবন বাঁচায়।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নোহা গাড়ির যাত্রীদের অন্য একটি গাড়িতে করে তাদের বাড়ি চকরিয়ায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...