প্রকাশিত: ১৫/০১/২০২০ ৮:০৬ পিএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক গঠিত চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম আগামীকাল কক্সবাজার আসছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও টিম প্রধান কেএসএম মুসাব্বির সাফির নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার, সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন নিলয় ও সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির উক্ত টিমে প্রতিনিধি হিসেবে রয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে, টিম সদস্য ও ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ১০টি সাংগঠনিক বিভাগীয় টিম গঠন করে জেলা পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য দায়িত্ব প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম কক্সবাজার জেলায় সাংগঠনিক সফরে আসছেন বলে তিনি জানান।

বিভাগীয় টিমের সাথে জেলা ছাত্রদলের প্রতিনিধি সভার আয়োজন নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়ন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলম জানান, ১৬ই জানুয়ারী দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় টিমের সাথে কক্সবাজার জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা ছাত্রদল আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে ইতিমধ্যে যৌথ প্রস্তুতি সভাও সম্পন্ন করা হয়েছে বলে তারা জানান।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...