উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২৩ ৯:১৩ এএম
Single Page Top

কক্সবাজারের সীমান্ত এলাকায় ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় ৬ জন রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা কেফায়েত উল্লাহ, হোছন, মো: শরীফ, সৈয়দূর রহমান, নুর হোসেন ও মোহাম্মদ হোসেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে একই আদালতের এপিপি অ্যাডভোকেট বদিউল আলম (সোহেল) মামলাটি পরিচালনা করেন।

একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনা সংঘটিত হওয়ার মাত্র ১ বছর ৩ মাস ১৩ দিনে মামলাটির রায় ঘোষনা হয়েছে।

২০২২ সালের ১৬ আগস্ট বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় একটা ফিশিং বোট আটক করে।

পরে ফিশিং বোটে থাকা রোহিঙ্গা কেফায়েত উল্লাহ, মো: হোছন, মো: শরীফ সৈয়দূর রহমান, নুর হোসেন ও মো: হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে তাদের হেফাজত থেকে এক লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer