ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ৯:০৪ এএম

বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজার আদালতে এক ভুক্তভোগী স্বামী তার অবাধ্য ও যৌতুক লোভী স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালতে সচরাচর স্বামীর বিরুদ্ধেই স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করে থাকেন। তবে ব্যতিক্রম ভাবে দেশের কিছু কিছু স্থানে স্বামী বাদী হয়েও স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের নজির আছে।

কক্সবাজার আদালতে নিজের যৌতুক লোভী স্ত্রী, শাশুড়ী ও স্ত্রীর বড় বোনের বিরুদ্ধে চুরি ও যৌতুক দাবীর অভিযোগে মামলাটি দায়ের করেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের শামশুল আলমের পুত্র মেহেদী হাসান টিপু (২৯)। মামলার আসামীরা হলেন একই উপজেলার রাজাপালং ইউনিয়নের চেং খোলা গ্রামের রফিক উদ্দীনের কন্যা মোহছেনা আক্তার (২১), তার বড় বোন রুবি আক্তার (২৪) ও তাদের মাতা লুৎফুন নাহার (৪৮)। গত ১৫ আগষ্ট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আমলী আদালতে মামলাটি (সি.আর.নং-৬১১/২০২৪, ধারা: দন্ডবিধির ৩৮০/৩৪ ও যৌতুক নিরোধ আইনের ৩/৪) দায়ের করা হলে আদালতের বিচারক জনাব আখতার জাবেদ মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ প্রদান করেন।
মামলার আর্জি সূত্রে জানা যায়, বাদী মেহেদী হাসান টিপুর স্ত্রী মোহছেনা আক্তার তার মাতা ও বড় বোনের সহায়তায় গত ১০ মার্চ বাদীর ঘর থেকে ২৬৫ হাজার টাকার স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড় নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এবং গত ০৮ সেপ্টেম্বর স্ত্রী মোহছেনা আক্তার কে আনতে গেলে ‘৫ লাখ টাকার ব্যংক এ্যাকাউন্ট করে দিতে হবে’ বলে স্বামীর কাছেই যৌতুক দাবী করেন। বাদীপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট জাবেদুল আনোয়ার রুবেল।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer