প্রকাশিত: ১৫/০৮/২০২১ ১০:০৫ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার অনলাইন প্রেসক্লাব যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগষ্ট সন্ধ্যা ৭টায় কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন , বঙ্গবন্ধু সকল দল মতের উর্ধ্বে একজন মহান নেতা । ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ড সংগঠিত না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে অনেক আগে নেতৃত্ব দিত। জাতির এই মহা নায়কের পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।

সাধারণ সম্পাদক সারওয়ার সাঈদ পরিচালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনছার হোসেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ।
বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো.রেজাউল করিম, শফিক আজাদ, যুগ্ন-সম্পাদক পলাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক চৌধুরী,প্রচার সম্পাদক ছৈয়দ আলম, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সম্পাদক মুহাম্মদ বিন আবদুল্লাহ , নির্বাহী সদস্য আমিমুল এহসান মানিক, হুমায়ুন সিকদার, শাহী কামরান।
মোনাজাতের মাধ্যমে সভা শেষ করেন

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...