প্রকাশিত: ০১/০৭/২০২১ ১০:৫৮ পিএম

ইমাম খাইর::
সাত দিনের লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) কক্সবাজার জেলায় ১৭২ জনকে ৯১,৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা শহরসহ পৃথক ৫০টি অভিযানে মামলা হয়েছে ১৬১টি। তবে, কাউকে কারাদণ্ড দেয়া হয় নি। সব উপজেলায় কড়াকড়ি লকডাউন পালিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।
বিধিনিষেধ চলাকালে পর্যটন শহরের রাস্তা-ঘাট ফাঁকা হয়ে পড়েছে।
সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সড়কে সাধারণ মানুষের চলাচল খুবই সীমিত পরিসরে ছিল। মাঝেমধ্যে রিক্সা, মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন তেমন চোখে পড়েনি। জরুরী পণ্যবাহী গাড়ি চলেছে প্রমাণপত্র দেখিয়ে।
জরুরি সেবার সাথে জড়িতরা সুনির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে পার পেয়েছে। যারা প্রমাণপত্র দেখাতে পারেনি তাদের উল্টো ফেরত পাঠানো হয়েছে।
বিনা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছে তাদের সতর্ক করা হয়েছে। লকডাউন আরো কঠোরভাবে পালন হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer