প্রকাশিত: ২১/০২/২০২২ ৯:৫৪ পিএম

কক্সবাজারের ঈদগাঁওতে ৮৫টি বিভিন্ন নামের বাংলাদেশী পাসপোর্টসহ একজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ৯টি সীলমোহর, ২টি স্টাম্প প্যাড এবং ৩টি বাণিজ্যিক ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা রোডের মোক্তার মার্কেট প্লাজার দ্বিতীয় তলায় ‘সাউথ ওভারসীজ’ নামক প্রতিষ্ঠানের র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করে।

আটক আবদুল জলিল (৩৫) ঈদগাহ উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালীর আবদুল জব্বারের ছেলে।

সোমবার র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: বিল্লাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযান চলাকালীন টের পেয়ে ইসলামাবাদের বোয়ালখালীর মৃত তাজুল মুল্লুকের পুত্র নজির হোসেন ভূট্টো (৪৫) কৌশলে পালিয়ে যায়। ধৃত আবদুল জলিল ও পলাতক নজির হোসেন ভূট্টো পরস্পর যোগসাজশ করে এনআইডি তৈরী, পাসপোর্ট, সীলমোহর ইত্যাদি নিয়ে মানুষের সাথে প্রতারণা করতো বলে জানায় র‍্যাব।

ধৃত আবদুল জলিলকে ঈদগাহ থানায় সোপর্দ ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেয়া হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...