কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

কোরবানির ঈদ এবং বৃষ্টিকে সামনে রেখে হঠাৎ করে কাঁচা মরিচের দাম অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সরবরাহ সংকটের অজুহাতে ক্রেতাদের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
৩০ জুন শুক্রবার সকালে কক্সবাজারের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বড় বাজারে ৬০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তবে আগের দিন প্রতি কেজি কাঁচা মরিচ সাড়ে ৫০০ টাকা ছিল।
বড় বাজারের আড়তের দোকানি বলেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ একেবারে নেই। এখন পাইকারি খুচরা একই রেট। ৬০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে কাঁচা মরিচ। শনিবার এর দাম ৭০০ বা ৮০০ টাকা হতে পারে। তিনি আরও বলেন বাজারে এখন ভারতীয় কাঁচা মরিচ বিক্রি করছে আড়তদার-ব্যবসায়ীরা।
পাঠকের মতামত