প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৭:১৪ এএম

কক্সবাজারে আবারও একদিনে ৫৬২ জনের করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে ৭৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যাদের মধ্যে কক্সবাজার সদরে সর্বাধিক ৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, শনিবার (১৩ জুন) একদিনে ৫৬২ জন নতুন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা টেষ্ট হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এদের মধ্যে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে কক্সবাজার জেলার ৭২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার দুইজন, বান্দরবান জেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন রয়েছেন।

সুত্র মতে, কক্সবাজার জেলায় শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৪২ জন, রামু উপজেলায় ৫ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, ‍উখিয়া উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ১০ জন ও মহেশখালী উপজেলায় একজন রয়েছেন।

অপরদিকে এ দিন ৪৮৬ জন সন্দেহভাজন রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...