সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় ভূমিকম্প হয়েছে, যার প্রভাবে কক্সবাজারে মৃদু কম্পন অনুভূত হয়েছে।
৯ আগস্ট সোমবার রাত সাড়ে ৯টার পরে ইন্ডিয়া-বার্মা প্লেটের সংযোগস্থলে হাল্কা ভূমিকম্প হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা হাল্কা প্রকৃতির।
আবহাওয়া অধিদফতরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল এসিসটেন্ট মিজানুর রহমান জানান, কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
রাত ৯টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ড সময়ে রিখটার স্কেলে ৪.৩ মাত্রা ধরা পড়েছে।
তিনি বলেন, কক্সবাজার থেকে কাছাকাছি ভূকম্পন হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
পাঠকের মতামত