প্রকাশিত: ১০/০৪/২০১৭ ১:০৯ পিএম
Single Page Top

ইমাম খাইর;;

চকরিয়া উপজেলার বদরখালীতে নিজ হাতে ৩ সন্তান জবাই করে হত্যার দায়ে পিতা আব্দুল গণিকে মৃত্যুদন্ড দিয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।

আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করেন বিচারক মীর শফিকুল আলম। এ সময় মামলার একমাত্র আসামী পাষন্ড পিতা আব্দুল গণি হাজির ছিল।

রাষ্ট্র পক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট দীলিপ কুমার ধর।

আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।

২০১৫ সালের ১৪ মে গভীর রাত ৩ টায় চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।

নিহত ৩ কন্যা সন্তানরা হচ্ছে- আয়েশা সিদ্দিকা চম্পা, শিরো জান্নাত শিউলি এবং তহুরা জান্নাত বেলী।

তাদের পিতা আব্দুল গণি পেশায় দিনমজুর। সে পরকিয়া প্রেমাসক্ত ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর এপিপি জানান, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হলো। আমি আশা রাখছি রায় মহামান্য হাইকোর্টেও বলবৎ থাকবে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ প্রকাশ করেন। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer