ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৪ ৮:৪৭ এএম

কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগে অনিয়মের ঘটনা ঘটেছে। ২০১৭ সালের ওই ঘটনা ৬ বছর পর সম্প্রতি নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইনস্টিটিউটের মহাপরিচালক।
প্রতিবেদনে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনজনকে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা চাকরির শর্ত লঙ্ঘন। পাশাপাশি তাদের বেতন-ভাতা দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম নিরীক্ষা করে (২০২২-২৩ অর্থবছর) একটি প্রতিবেদন দিয়েছে ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি অডিট অধিদপ্তর। গত ১৮ এপ্রিল বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের কাছে প্রতিবেদনটি পাঠানো হয়। অডিট অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ স্বাক্ষরিত ওই প্রতিবেদনে অনিয়মের কথা উঠে আসে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে ছয়টি বিভাগ রয়েছে। এর মধ্যে ফিজিক্যাল ও স্পেস ওশানোগ্রাফি বিভাগ এবং এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় ২০১৭ সালে। ওই নিয়োগে রূপক লোধ ও শাহীনুর রহমানকে ফিজিক্যাল ও স্পেস ওশানোগ্রাফি বিভাগে এবং সুলতান আল নাহিয়ানকে এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, চাকরির শর্ত অনুযায়ী ফলিত পদার্থ বিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পানিসম্পদ প্রকৌশল এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ওই তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুলতান আল নাহিয়ান সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ দিলেও শিক্ষাগত যোগ্যতার সনদ দেননি। পাশাপাশি বেতন-ভাতা বাবদ তাদের ৭৯ লাখ ৬৪ হাজার ৯৭০ টাকা প্রদান করা হয়েছে, যা সরকারের আর্থিক ক্ষতি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈজ্ঞানিক কর্মকর্তা রূপক লোধ সমকালকে বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ ও প্রশাসনিক বিষয়। তাই এ বিষয়ে কথা বলা সম্ভব নয়।’
নিয়োগের সময় দায়িত্বে না থাকার কথা জানিয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশিদ সমকালকে বলেন, ‘অডিট অধিদপ্তর মূলত আর্থিক বিষয় দেখে। এখানে মিস কমিউনিকেশন হয়েছে। যতটুকু শুনেছি ওনারা ব্যক্তিগত ফাইল দেখেছেন, নিয়োগের অফিস ফাইল দেখেননি। অডিট অধিদপ্তরের চিঠি পাওয়ার পর যাচাই-বাছাই করে দেখেছি, তাদের সঠিক সার্টিফিকেট রয়েছে।’ সুত্র: সমকাল

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...